সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টমেটো, আলু, প্রসাধনী, চিপস ও গাড়ির টায়ার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More



Comments are Closed