কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ (বামসাস), সেন্ট্রাল কমিটির উদ্যোগে এবং কমলগঞ্জ ব্রাঞ্চের সহযোগিতায় শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মণিপুরি কালচারাল কমপ্লেক্স, তেতইগাঁও, আদমপুরবাজার, কমলগঞ্জে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত ও পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, কবি ও শিল্পীরা অংশ নেন। এই পর্বে প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নোংমাইথেম তোম্বীর ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়, যার মূল বিষয়বস্তু ছিল— “প্রোফেসর নোংমাইথেম তোম্বী (অ্যা গ্রেট এক্সপোনেন্ট ওফ মণিপুরী লিটরেচার)”। বামসাস সেন্ট্রাল কমিটি, সিলেটের প্রেসিডেন্ট এল. প্রশান্ত কুমারRead More



































