সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন

বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের চেয়ারম্যান ও মহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের রেক্টর সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া (অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট, বাংলাদেশ বিমান বাহিনী) এবং সিলেট কমার্স কলেজের অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে গত এক যুগের শিক্ষা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, একটি স্বপ্ন ও লক্ষ্যকে সামনেRead More



































