সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মাস্টারপ্ল্যান বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নাইওরপুলস্থ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যালয়ের সভাকক্ষে ‘সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)’-এর প্রতিনিধিবৃন্দের সাথে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মোঃ সাদি উর রহিম জাদিদ। সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, “সিলেটকেRead More



































