আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে ছয়জন নিহতের তথ্য জানান। পরে ঢাকা মেডিকেল কলেচ হাসপাতালে আহত একজন মারা গেছেন বলে একটি সূত্রে জানা গেছে। তিনি বলেন, কাভার্ডভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কারখানারRead More



































