পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবকের দক্ষতা উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” প্রদান, সনদপত্র বিতরণ ও এবং পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ। এসময় প্রশিক্ষণে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টুলস বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিজিবি হবে সীমান্তেরRead More


































