সিলেটে নিখোঁজ যুবকের মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের মাহবুব সারওয়ার রাজন (২৫) নামে এক যুবকের মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের আবুল কালাম (কালু মিয়া) এর ছেলে। রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনের ছবি দেখে শনাক্ত করে তার পরিবার। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকার রেল লাইনের পাশ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে রাজন ঢাকায় গিয়েছিলেন। শুক্রবার পরীক্ষা শেষে তিনি উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বলে পরিবারকে জানান। এরপর থেকে তার সঙ্গে আরRead More



































