বাংলাদেশে পড়লো বিএসএফ’র ড্রোন

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি নজরদারি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি পাওয়ার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) আওতাধীন বুড়িমারী বিওপির মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, উড়ন্ত অবস্থায় ড্রোনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়েRead More



































