শরীয়তপুরে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রিদম (৮) স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি এবং রিফাত (৭) একই পরিবারের মেয়ের ঘরের নাতি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) রিফাত তার মা সিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার সকালে রিফাত তার মামাতো ভাই রিদমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই খেলতে যায়। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়েRead More


































