কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টার মধ্যে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে শফিকুর রহমান নিজ বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষে তীরের বাঁশের সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি কমলগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সুবির বিক্রমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহেরRead More


































