হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

প্রবাস ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরবে আটক হয়েছেন। বর্তমানে তিনি মক্কার কারাগারে রয়েছেন। মক্কা থেকে প্রাপ্ত খবরে নিশ্চিত হওয়া গেছে যে, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব জাল কাগজপত্র নিয়ে মক্কায় প্রবেশের সময় চেকপোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে মক্কা পুলিশ। গত ৯ দিন পুলিশ হেফাজতে থাকার পর শনিবার (১৬ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শনিবার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে মুকিবের জামিনের আবেদন করাRead More



































