নীরবতার এক অদৃশ্য আয়না

হক মোঃ ইমদাদুল, জাপান: বিদেশে বসবাসের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়, যার সবকিছু কোনো বইয়ে লেখা থাকে না। নতুন ভাষা শিখতে হয়, নতুন নিয়ম বুঝতে হয়, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করতে হয় এবং অনেক সময় নিজের অভ্যাস ও প্রত্যাশাকেও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। দীর্ঘদিন বিদেশে থাকলে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে—সব কথা সব জায়গায় বলা যায় না, সব আপত্তি সঙ্গে সঙ্গে প্রকাশ করা যায় না, আবার সবকিছু মেনে নেওয়াও সম্ভব নয়। বিশেষ করে কর্মজীবনে এই হিসাবটি আরও জটিল। কোনো সিদ্ধান্ত নিজের পছন্দের নয়, কাজের চাপ প্রত্যাশার চেয়ে বেশি, কোনো নিয়ম অযৌক্তিক মনে হচ্ছে কিংবা ব্যবস্থাপনার কোনো আচরণেRead More



































