হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। রাতেই তাকে থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে নাজমুল ইসলাম বকুলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হবিগঞ্জ জেলা যুবলীগ এবং চুনারুঘাটRead More



































