যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। ওয়াশিংটন যদি এসব শর্ত না মানে, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। খবর সামা টিভির। রেজাই জানান, জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। শর্ত না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে না। এমনকি ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে আর ফিরে যাবে না বলেও তিনি জানিয়েছেন। ইরানের জ্যেষ্ঠRead More



































