ছাতকে দুইশত টাকা পাওনা নিয়ে যুবককে অপহরণ ও মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাত্র দুইশত টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং পরে তার মাকে ডেকে এনে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ঘটনার ছয় দিন অতিবাহিত হওয়ার পরও মামলা রেকর্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা জাকারিয়ার সঙ্গে একই এলাকার প্রবাসী জুনাব আলীর স্ত্রী সুলতানা বেগমের প্রায় দুইশত টাকা পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করেই গত ২৭ মে রাতে সংঘটিত হয় চাঞ্চল্যকর এ ঘটনা।Read More



































