বিদেশি শিক্ষার্থীদের ভিসায় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের প্রচলিত ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদভিত্তিক অবস্থানের নতুন নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। নতুন এই নীতি কার্যকর হলে অধিকাংশ বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি পাবেন। ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘এফ’ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে কোর্স শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে নাRead More



































