বিশ্বনাথে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দূর্ভোগে এলাকাবাসী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মসজিদ, মাজার, মন্দির ও বাসা-বাড়িতে ধারাবাহিক চুরির পর এবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। রাত নামলেই বেপরোয়া চোরচক্র উপজেলার বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। সাম্প্রতিক একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাতে বিশ্বনাথ পৌরসভার সুড়িরখাল গ্রামে ২৫ কেভির একটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। শেকলের তালা কেটে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায় তারা। ঘটনাস্থলে বক্সসহ অপ্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ ফেলে রেখে যায়। এর আগে ১৩ এপ্রিল রাতে পৌরসভার ইলিমপুর মূল সড়কের পাশ থেকে একটি ২৫ কেভির ট্রান্সফরমার খুলে রেখে যায় চোরচক্র। পরদিনRead More



































