তাহিরপুরে খালে ডুবে কৃষক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের লোভার হাওরের পাশে খালের পানিতে ডুবে মোসলেম উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের বাসিন্দা আব্দুর রশীদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ মোসলেম উদ্দিনের বড় ভাই চাঁন মিয়া। তিনি জানান, ঘটনার খবর পেয়ে নিখোঁজ মোসলেম উদ্দিনের সন্ধানে স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাঁর কোন খোঁজ পাননি। এখন ডুবুরিকে খবর পাঠানো হয়েছে। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনজুর আহমেদ জানান, ঘটনাটি রাত ১০টার দিকে জানতে পেরেছেন তাঁরা। নিখোঁজ কৃষকের বাড়িতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করাRead More



































