ভিসি-প্রোভিসি পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইনকে নবসৃষ্ট সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য পদে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারি সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে উল্লেখ করা হয়, উপাচার্য পদে তার নিয়োগেরRead More



































