গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে ৮ জন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি বালুবাহী নৌকার বডি ফুটো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানায়, বালুমহালের ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকারRead More


































