ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কলেজের সামনে গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনকে পরস্পরকে ধাওয়া করতে দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়Read More



































