সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত একাধিকবারের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অবৈতনিক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের আমৃত্যু প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার)। মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়ার ব্যাবস্থা করা হয়েছ। আহুত কর্মসূচিতে রয়েছে- বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে দরগাহস্থ মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মারRead More



































