সিলেটে ডিসি সারওয়ারকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত ও সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবার এবং তার নেওয়া উদ্যোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘ঐক্যবদ্ধ সিলেট’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হেফাজত নেতা মাওলানা রেজাউল করিম জালালি। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব হোসেন মুনিম, সাধারণ সম্পাদক তানজিম হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুলRead More



































