শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামের হাবিব মিয়া ও সমদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের মৌচাক হোটেলে একটি বিষয়কে কেন্দ্র করে জামলাবাজ গ্রামের রিয়াজ উদ্দিনের ভাগ্নে রেজাউল ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছেলে মারুফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে রিয়াজ উদ্দিন ও গিয়াস উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যেRead More



































