হবিগঞ্জে ৩ জনের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস আত্মহত্যা করেন। একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালেRead More



































