আজ ২০২৬ সালের সবচেয়ে ছোট পূর্ণিমা ও ব্লু মুন

বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (৩১ মে) রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক ঘটনা; ‘ব্লু মুন’। বিশেষত্ব হলো, এটি শুধু ব্লু মুনই নয়; একই সঙ্গে এটি ২০২৬ সালের সবচেয়ে দূরবর্তী ও সবচেয়ে ছোট পূর্ণিমা বা ‘মাইক্রোমুন’ হিসেবেও পরিচিত। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষ খালি চোখেই উপভোগ করতে পারবেন এই বিরল দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, একটি ক্যালেন্ডার মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমাকে ‘ব্লু মুন’ বলা হয়। ২০২৬ সালের মে মাসে প্রথম পূর্ণিমা হয়েছিল ১ মে এবং দ্বিতীয় পূর্ণিমা হচ্ছে আজ ৩১ মে। এ কারণেই আজকের পূর্ণিমাটি ‘ব্লু মুন’ হিসেবে পরিচিত। এমন ঘটনা সাধারণত প্রতিRead More


































