সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকামুখী দ্রুতগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস চাপায় অটোভ্যান যাত্রী এক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ওই দম্পতির মেয়েকে। শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)। আহত হয়েছেন তামান্না খাতুন নামে অটোভ্যানের অপর এক যাত্রী। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছেRead More


































