সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের নাক ও কান দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা সীমানাপ্রাচীরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে রাত পৌনে ৯টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, নিহত দেলোয়ার নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বেতার কমপ্লেক্সের দেয়াল ঘেঁষে মরদেহটি পড়ে ছিল। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতাRead More



































