হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক বলেন, “একটি সুন্দর, পরিচ্ছন্ন ওRead More



































