শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শোকজ নোটিশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। তবে নোটিশগুলোতে ২৩ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ রয়েছে। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার। শোকজ পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদRead More



































