৩৫ টাকায় ধান ও ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য ধান ও চালের সংগ্রহমূল্যও ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সংগ্রহ কার্যক্রম। গত আমন মৌসুমের তুলনায় এবার প্রতি কেজি সেদ্ধ ও আতপ চালের সংগ্রহমূল্য এক টাকা কমানো হয়েছে। অন্যদিকে, ধানের সংগ্রহমূল্য কেজিতে এক টাকা বাড়ানো হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এসব তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহRead More



































