হবিগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ ৪জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- এ টি এম হেলাল (৫৬), কাজী রুবেল (২৩), মো. তারেক মিয়া (২৬) এবং বাবুল তালুকদার (৩৯)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায়।
শনিবার রাতে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে বাসুল্লা এলাকায় এসআরবির একটি দল শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। এসময় ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। তবে আরও ৩-৪ জন পালিয়ে পালিয়ে যায়।
পরে আটকদের বসতঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসবের মধ্যে রয়েছে—২টি লোহার চাকু, ১টি কাঠের বাটযুক্ত লোহার চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি লোহার বল্লম, ১টি দা, ১টি চাপাতি, ১টি রামদা, ২টি করাত, ১টি লোহার পাত, ১টি মোটরসাইকেলের লোহার চেইন এবং ২টি লোহার সুজ।
এছাড়া আটকদের দেহ তল্লাশি করে তাদের কাছে সাড়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ ৪জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহRead More
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed