চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন ২ হাজার ৫৭৮ বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই আবেদনকারীদের মধ্যে ১ হাজার ৪৮৩ জন প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এবং ১ হাজার ৯৫ জন দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আশ্রয় চেয়েছেন। আবেদনকারীদের মধ্যে ১ হাজার ৬৪৯ জন ছিলেন মূল আবেদনকারী এবং ৯২৯ জন নির্ভরশীল সদস্য। মোট আবেদনকারীর প্রায় ৬৪ শতাংশ মূল আবেদনকারী, আর ৩৬ শতাংশ নির্ভরশীল। প্রথম প্রান্তিকে মূল আবেদনকারী ছিলেন ৯৪৬ জন এবং নির্ভরশীল ৫৩৭ জন। দ্বিতীয় প্রান্তিকে এ সংখ্যা কমে দাঁড়ায় যথাক্রমে ৭০৩ ও ৩৯২ জনে। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে মূলRead More


































