চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শার আঘাতে নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর লম্বা হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তার বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলে মাসুম, মামুন, মঞ্জু, মুবিনদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি। এর জের ধরে শনিবার সকালে মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ তাদের লোকজনRead More


































