সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে পিবিআই পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন। পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, আসামির পূর্বের বক্তব্যের সত্যতা এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কি না- এসব বিষয় যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, গত ১২ আগস্ট সিলেট নগরের রায়নগরRead More



































