ছাতকে মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, সড়ক অবরোধ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় মোটরসাইকেল পার্কিং ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের নেতা মাহবুর রহমানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে ছাতক থানারRead More



































