হরমুজ প্রণালিতে তেলবাহী ৩টি ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবং নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখায় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রোববার ভোরে হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ও নিয়ম উপেক্ষা করে অননুমোদিত রুট দিয়ে পার হওয়ার সময় ৩টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাতপ্রাপ্ত হয়। জাহাজগুলো তাদের ট্র্যাকিং, নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ (আইডেন্টিফিকেশন) সিস্টেম বন্ধ রেখেছিল এবং ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করেছিল বলে আইআরজিসি জানিয়েছে। এদিকে প্রণালিটি দিয়ে নিরাপদ চলাচলের জন্য পূর্বনির্ধারিত নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছেRead More



































