সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটি প্রতিমা ও পূজার মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। চুরির যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে এসব সামগ্রী উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রাম থেকে প্রতিমা ও পূজার সামগ্রী উদ্ধার করা হয়। পরে সেগুলো মন্দিরের মালিক রাজগোবিন্দ চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, বুধবার ভোরে পৌর শহরের বাধনপাড়া এলাকার গোবিন্দ চক্রবর্তীর পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। বাড়িরRead More



































