মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ নভেম্বর) পৌর শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। দুটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে আনন্দ ফুডকে ৫০ হাজার এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালেRead More



































