নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানান। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। আইজেনকোটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন, আর নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সংসদ সদস্যদের মধ্যে ৬৭ জন আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিনRead More



































