দেশের ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে। এমন আবহাওয়ায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতেRead More



































