গোলাপগঞ্জে গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর কমিটির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নগরীর মিরাবাজারস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর এ ধরনের হামলা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ ও শিক্ষকসমাজের মর্যাদার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তিRead More



































