সুনামগঞ্জে বিদ্যুৎ অফিস ভাংচুরের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারনে ব্রাজিল বনাম জাপান ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচ খেলা দেখতে না পেরে, পল্লী বিদ্যুতের সাব স্টেশন ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টায় শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের অন্তর্গত আনন্দপুরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ভাংচুর করা হয়। অফিস ও স্থায়ীয় সূত্রে জানাযায়, পল্লী বিদ্যুতের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট এরিয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ সাপ্লাই না থাকায় লোডশেডিং দিতে হয়েছিল। ব্রাজিল বনাম জাপানের খেলা শুরুর ৩০ মিনিট পার হলেও বিদ্যুৎ না পেয়ে এলাকার লোকজন অফিসের বাহিরের গেইটে সামনে হট্টগোল করে। এবং কিছু ইট পাটকেল নিক্ষেপ করলে দুয়েকটা জানালার গ্লাস ভেঙ্গে খেলার দর্শকশ্রোতাRead More



































