বারমুডার ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় মিলল অবিশ্বাস্য তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: দশকের পর দশক ধরে আটলান্টিক মহাসাগরের একটি রহস্য ভূতত্ত্ববিদদের ভাবিয়ে তুলছিল। বারমুডা দ্বীপটি কেন আশপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে, যেখানে এর আগ্নেয়গিরিগুলো ৩ কোটিরও বেশি বছর ধরে নিষ্ক্রিয়? সাধারণত আগ্নেয়গিরি নিভে যাওয়ার পর সমুদ্রতল নিচে নেমে যাওয়ার কথা থাকলেও বারমুডার ক্ষেত্রে তা হয়নি। মার্কিন বিজ্ঞানীদের একটি দল দাবি করছে, তারা অবশেষে এই রহস্যের জট খুলতে পেরেছেন। খবর এনডিটিভির। বিজ্ঞানীদের মতে, বারমুডা এমন এক ধরনের ভূতাত্ত্বিক গঠনের ওপর দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের গবেষণাটি সম্প্রতিRead More



































