সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ব্যাংককে ‘লুটেরাদের হাত থেকে রক্ষা’, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর তালতলা এলাকায় ইসলামী ব্যাংকের সিলেট শাখার সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান চেয়ারম্যান জহির হোসেনের অপসারণ, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক বদরুলRead More



































