ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটা নাগাদ জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের তিন তলার একটি ভেন্টিলেটর আচমকা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে পুরো কেয়ার ইউনিটে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের সময় ওই বিশেষ ইউনিটে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল। আগুন লাগার পরপরই দ্রুত সেখানে উপস্থিত হন চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মচারীরা। তারা দ্রুত মেডিকেল সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবংRead More



































