সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ের গেটের ভেতরে প্রবেশ করাও নিষিদ্ধ করা হয়েছে। স্কুল চলাকালীন কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ ঘোষণা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, ভালো ফলাফল অর্জন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়া এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকাRead More



































