বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছু করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে করণীয়গুলো হলো— ১) কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা। ২) পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা। ৩) চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা। ৪) অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বাRead More


































