ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে। সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে, ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, নতুন বিজ্ঞপ্তিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে সংস্থাটি জানায়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে।Read More


































