বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিল শিশুটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দ্বীপকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। দ্বীপের কাকা বিপ্লব শীল নিউRead More



































